Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জালনোট সহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোটসহ খালেদ আহমেদ (২৮) নামের এক জনকে আটক র‌্যাব-৯ সিপিসি-৩ এর সদস্যরা।

আজ সোমবার বেলা সারে ১২টায় দিকে ছাতক উপজেলার বিলপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় টাকা বহনে ব্যবহৃত একটি সিএনজিও আটক করা হয়। আটক খালেদ আহমেদ ছাতক উপজেলার বিলপাড় গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ অ লের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি হায়াতুন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে এক জনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.