Sylhet Today 24 PRINT

মহানগর আ. লীগের প্রথম সাধারণ সভা ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জানুয়ারী, ২০২১

সিলেট মহানগর আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা আগামী ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ধোপাদিঘীরপাড়স্থ মা কমিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় নব গঠিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.