Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে একাধিক ডাকাতি মামলার আসামি ফয়জুল গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে একাধিক ডাকাতি মামলার আসামি ফয়জুল হককে (২৯) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাঘা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়জুল হক উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর (পূর্বগাও) গ্রামের রফিক উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ১টি (মামলা নং-০৫/১১-১১), জকিগঞ্জ থানায় ১টি (মামলা নং-০৩/০৩-১২) কানাইঘাট থানায় ২টি (মামলা নং-২৭/১২-১১ ও মামলা নং-১০/৪-৭) এবং শাহপরান থানার ১টিসহ (মামলা নং-১/৪-১৭) একাধিক ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মো. জাকির হোসাইন, এএসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাঘা ইউনিয়নের গোলাপনগর (পূর্বগাও) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা ফয়জুল হককে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ফয়জুল হকের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.