Sylhet Today 24 PRINT

ভোটকেন্দ্রে এসে অসুস্থ বৃদ্ধা

কুলাউড়া প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০২১

নারী ভোটারদের দীর্ঘ লাইন। ভোট দেওয়ার জন্য এ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কটরা বিবি (৭০) হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। পরে মাটিতে বসে পড়েন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার শহরের আমীর-সলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

পরে সুস্থবোধ করলে তিনি এই কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

কটরা বিবি বলেন, ‘বাক্কা সময় উবাই রইছি (দাঁড়িয়ে আছি)। লাইন শেষ হয় না। বয়স্ক মানুষ ভোট দিতে আসছি। শরীরটা খারাপ লাগায় মাটিত বইরইছি (বসেছি)।’

এদিকে পৌর বালিকা বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে হেলিনা বেগম (৩০) নামের এক নারী অসুস্থ হয়ে পড়েন। তবে এই অবস্থায় তিনি ভোট দিয়েছেন। দীর্ঘলাইন দাঁড়নোর কারণেই এমনটি ঘটছে বলে ভোটাররা জানিয়েছেন। হেলেনা বেগমের সাথে আসা এক নারী ভোটার বলেন, ‘ভোট খুব ধীর গতিতে হচ্ছে এ জন্য কষ্ট হচ্ছে। লাইনে অপেক্ষা করে অনেকে অসুস্থ হয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.