Sylhet Today 24 PRINT

কেন্দ্রে এসে বৃদ্ধ দেখলেন ‘তার ভোট দেওয়া হয়ে গেছে’

কুলাউড়া প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০২১

পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছিলেন মো. বাহার মিয়া (৬০)। কিন্তু পছন্দের প্রার্থীকে তার ভোট দেওয়া আর হয়নি। কারণ ভোট কেন্দ্রের কক্ষে গিয়ে জানতে পারলেন তার ভোটটি কেউ একজন দিয়ে গেছে আগেই। তাই ভোট দিতে না পারার আক্ষেপ নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

মো. বাহার মিয়া বলেন, ‘আমি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভোটার নম্বর- ২১৪। কেন্দ্রে গিয়ে জানলাম আমার ভোট কে জানি দিয়া গেছে গা। তারা কইতাছে (তারা বলেছেন) আপনের ভোট দিয়া গেছে গি। ৪০ বছর থেকে ভোট দেই এখানে। কিন্তু এবার ভোট দিতাম পারলাম না।’

এ বিষয়ে জানতে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন না ধরায় তার বক্তব্য জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.