Sylhet Today 24 PRINT

নাদের বখতের কাছে পাত্তাই পাননি কেউ

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী নৌকা প্রতীকের এই প্রর্থীর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। এনিয়ে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হলেন নাদের।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার ২৩ টি কেন্দ্রে ২৯ হাজার ৮৬৮ ভোটের মধ্যে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোরশেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। আর হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. রহমত উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট।

শনিবার দিনভর অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.