Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০২১

শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণণা শেষে রাতে প্রদত্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

ইভিএমে ভোট হওয়া এই পৌরসভার ৯টা ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ীদেরও নাম জানা গেছে। ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিল নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া, ২ নং ওয়ার্ডে জিতু মিয়া, ৩ নং ওয়ার্ডে আলাল মিয়া, ৪ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডে শফিকুল হক, ৬ নং ওয়ার্ডে কৃষ্ণ চন্দ্র, ৭ নং ওয়ার্ডে সুহেল আহমদ, ৮নং ওয়ার্ডে সাফরোজ ইসলাম মুন্না ও ৯ নং ওয়ার্ডে ছমির উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। মেয়র পদে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তার হোসেন, (চামচ) ৮৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.