Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মেয়র পদে ৩ জনসহ ৫৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চুনারুঘাট প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ সংরক্ষিত ও সাধারণ আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার(১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিপক চন্দ্র রায়ের কাছে তারা এসব মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাইফুল আলম রুবেল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু ও ইসলামী শাসনতন্ত্রের হাতপাখার প্রার্থী আব্দুল বাছির। এছাড়া সংরক্ষিত আসনে ১১ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.