Sylhet Today 24 PRINT

ছাতক পৌরসভা নির্বাচনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ছাতক প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে ৫ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এবং ৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।

নির্বাচনের বিধি অনুযায়ী একজন প্রার্থী কমপক্ষে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তিনি তার জামানতের টাকা ফেরত পাবেন না। এ হিসেবে মোট ১১ জন প্রার্থী জামানত হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পৌরসভার সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মোছা. রুজিয়া বেগম, সামছুন নাহার, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে রুহেনা চৌধুরী, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে নাজমা বেগম ও জোসনা বেগম জামানত হারিয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ডে বেলায়েত হোসেন, ৩ নং ওয়ার্ডে বারাম আলী, ৪ নং ওয়ার্ডে রাশিদ আলী, ৬ নং ওয়ার্ডে দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, ৭ নং ওয়ার্ডে হিমাংশু দাস উত্তম এবং ৮নং ওয়ার্ডে আলী আহমদ জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান এ তথ্য প্রদান করেছেন।

উল্লেখ্য, গত শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে ছাতকসহ ৬০ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.