Sylhet Today 24 PRINT

জকিগঞ্জের ‘বিদ্রোহী’ হিরাকে বহিস্কার করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে ১৯ জানুয়ারি সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে হিরা এবারে জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের নির্বাচনে জকিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.