Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে মাদ্রাসার ছাত্রীকে মারধর করলো বখাটেরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৫

বানিয়াচংয়ে মাদ্রাসার ছাত্রীকে রাস্তায় পিটিয়ে আহত করেছে একদল বখাটে। আহত ছাত্রী বানিয়াচং সদরের শরীফখানি মহল্লা সুরুজ আলীর কন্যা নাসরিন আক্তার(১৩)। সে বানিয়াচং বিএসডি মহিলা আলীম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনার বিচার চেয়ে মাদ্রাসার সুপারের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ওই ছাত্রী।

অভিযোগে জানা যায়,সোমবার বিকালে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার সময় শরীফখানি চৌরাস্তার মোড়ে আসা মাত্রই একই এলাকার শফিক মিয়ার পুত্র রুশন খাঁসহ কয়েক বখাটে নাসরিন আক্তারকে বেধড়ক মারতে থাকে। পরে তার সাথের সহপাঠি ও আশেপাশের লোকজন এগিয়ে এসে বখাটেদের কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তার স্বজনরা জানিয়েছেন,.নিরাপত্তার জন্য চিকিৎসা শেষে নাসরিনকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা মোবাশ্বির আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ওই দিন আমি মাদ্রাসায় ছিলাম না পরীক্ষার ডিউটিতে ছিলাম। তবে লিখিত দেয়ার কথা আমি অন্য এক শিক্ষকের কাছ থেকে শুনেছি। মাদ্রাসার পরিচালনা কমিটি ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.