Sylhet Today 24 PRINT

গোবিন্দা’স সহ দুই রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০১৫

পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে নগরীর বন্দর বাজারে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ২টা থেকে নগরীর বন্দর বাজার লালদীঘিরপাড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার ও শাহাদাত হোসেন।

অভিযানকালে লালদীঘিরপাড়ের অবস্থিত গোবিন্দা’স রেস্টুরেন্ট এন্ড সুইটসকে ৭ হাজার টাকা ও হকার মার্কেটে অবস্থিত জনতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.