Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার

বিয়ানীবাজার সংবাদদাতা  |  ০৩ নভেম্বর, ২০১৫

সিলেট বিয়ানীবাজার পৌর ছাত্রদলের চার নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুহেল আহমদ, নোমান, সাহেদ ও সজীব ।রুহেল বিয়ানীবাজার পৌর ছাত্রদলের যুন্ম আহবায়ক। বাকিরা কোন পদে না থাকলে সবাই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত।

মঙ্গলবার বিকাল ৪ টায় বিয়ানীবাজার পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ডের কর্মী সভা থেকে বিয়ানীবাজার থানার একদল পুলিশ তাদের আটক করে নিয়ে যায় ।
আটকের বিষয়ে সত্যতা জানতে চাইলে বিয়ানীবাজার থানার এস আই মকসুদ আহমদ বলেন, বিয়ানীবাজার থানায় তাদের বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.