Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের ক্রীড়াব্যক্তিত্ব মাহবুব আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান মাহবুব (৪২) আর নেই।

হৃদরোগ জনিত কারণে আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে মাহবুব নলুয়ার হাওরে বোরো জমির চাষাবাদ কাজ তদারকি করতে রওয়ানা হলে ভবানীপুর এলাকায় গিয়ে বুকে ব্যথা অনুভব করেন। প্রচণ্ড বুকে ব্যথায় তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন। মাহবুবুর রহমান এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে শিশু সন্তান রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.