Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে স্প্রিড ব্রেকারে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী আহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০২১

সিলেট-তামাবিল মহাসড়কে অপরিকল্পিত স্প্রিড ব্রেকারে (গতিরোধক) প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দামড়ি নামক এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অপরিকল্পিত স্প্রিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক গুরুত্বর আহত হয়েছেন।

আহত শাফায়েত সাকুর (২৬) সিলেট শহরের শিবগঞ্জ পৌর এলাকার আজিজুস সাকুরের ছেলে। আহত আরো একজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানায়, গত শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৭ টার দকে শাফায়েত সাকুর তার দুই বন্ধু মোটরসাইকেলে করে জৈন্তাপুর উপজেলার পর্যটন কেন্দ্র লাল শাপলার বিল দেখতে যাচ্ছিলেন। তারা দামড়ি নামক এলাকায় পৌঁছালে প্রচন্ড কুয়শায় ডাকা মহাসড়কে সাদা সংকেতিক চিহ্ন নেই এমন অপরিকল্পিত স্প্রিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাফায়েত সাকুর ও তার বন্ধু। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তার উন্নত চিকিৎসার জন্য তাদের নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে প্রেরণ করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসন আলী বলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দামড়ি নামক এলাকায় নতুন স্প্রিড ব্রেকার কে দিয়ছে আমি কিছু জানি না। মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিত স্প্রিড ব্রেকার। আমি স্থানীয় এলাকাবাসির সাথে কথা বলেছি স্পিড ব্রেকারটি যেনো একটু নিচু করে দেওয়া হয়। স্প্রিড ব্রেকারে ধাক্কা লেগে শাফায়েত সাকুর সহ দুই বন্ধু আহতের খবর পেয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.