Sylhet Today 24 PRINT

সিলেটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০২১

প্রাথমিক শিক্ষকদের ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখা। রোববার (২৪ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা শাখার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সহ সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী, মো. গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক মো,  শুয়াইব হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রব ও সাংগঠনিক সম্পাদকসহ জেলার সবকটি উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন, কমিটির বিভাগীয় সভাপতি মো. হেলাল উদ্দিন ও বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।

এসময় তারা ৫০ শতাংশ কার্যকর চাকরিকালের ভিত্তিতে শিক্ষকদের টাইমস্কেল, পিআরএল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি সুযোগসহ অন্যান্য আর্থিক সুবিধাদি বহাল রাখা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়া শিক্ষকদেরকে সরকারি গেজেটভুক্ত করার দাবি জানান।

মানববন্ধনের শুরুতে কোরআন তালাওয়াত করেন সদর উপজেলার শিক্ষক মো. হেলাল উদ্দিন ও গীতা পাঠ করেন অজন্তা গুপ্তা দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.