Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩৪ জন সুফলভোগীর মাঝে গরু বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৪ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৪ জন সুফলভোগীকে অনুদান হিসেবে ক্রস ব্রীড বাকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. আব্দুস ছামাদ, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ. হেদায়াতুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসীদ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.