Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কা, আহত ১

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের তৈয়ব কামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী মঞ্জুর হোসেন (৪০) কে স্থানীয় জনতা উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

সিলেটের মোগলাবাজার থানা পুলিশ জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের একটি সিমেন্ট ভর্তি ট্রাক রাস্তার পাশে পার্কিং থাকাকালে একটি মোটর সাইকেল এবং একটি নোহা গাড়ি ও ট্রাককে ধাক্কা দেয় সাথে সংঘর্ষ হয়। এতে দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমভাগ এলাকার মঞ্জুর হোসেন গুরুতর আহত হন।

মোগলাবাজার থানার এসআই মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেও্য়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.