Sylhet Today 24 PRINT

মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০২১

দেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী আর নেই।

গত শনিবার রাত ১১ টার দিকে তিনি রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বাদ জহুর জানাজা নামাজ শেষে আজীমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ড. শাহজাহান চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত নুরুল হক চৌধুরীর ছেলে। তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সুবেদার আবুল বশর চৌধুরীর ভাতিজা।

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে শাহজাহান চৌধুরী ঢাকা চলে যান। যুক্তরাজ্য থেকে পিএসডি সম্পন্ন করে তিনি ঢাকাতেই বসবাস করছিলেন। মাঝে মধ্য গ্রামের বাড়িতে আসতেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.