Sylhet Today 24 PRINT

নাঈম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০২১

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদ (২২) হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সিলেটের মেজরটিলাস্থ ইসলামপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

বিশিষ্ট মুরব্বি সুরুজ আলীর সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আফজাল চৌধুরী, রাজু আহমদ, মনজুরুল ইসলাম, কাইয়ুম ইসলাম, এলাকার মুরব্বি হায়দার মিয়া, মোক্তিযোদ্ধার সন্তান মামুন আহমদ, জসিম মিয়া, মো. জুয়েল, নিহত নাঈমের মা জাহানার বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.