Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরের ইউএনও নাহিদাকে বদলি

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০২১

সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বদলি করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নাহিদা পরভীনকে জাতীয় স্থানীয় সরকার প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপ পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

তবে জৈন্তাপুরের পরবর্তী ইউএনও কে হচ্ছেন তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.