Sylhet Today 24 PRINT

সিলেটে শিশু ধর্ষণ : অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০২১

সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে মো. তৈয়ব আলী (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তৈয়ব মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আর্শ্বদ আলীর ছেলে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, ‘সোমবার বিকাল পৌনে ৪টার দিকে (২৫ জানুয়ারি) মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়ায় সাড়ে ৫ বছর বয়েসি এক শিশুকে খেলার মাঠ থেকে চকলেটের লোভ দেখিয়ে তৈয়ব পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ওই শিশুর পিতা মঙ্গলবার সকালে বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মোগলাবাজার থানা পুলিশ সোমবার দিবাগত (২৬ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করেন।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.