Sylhet Today 24 PRINT

ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ নভেম্বর, ২০১৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে। কারাগারে থাকা সব আসামী ও তাদের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় এ নিয়ে তিনবার পেছাল এ মামলার সাক্ষ্যগ্রহণ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে সাক্ষ্যগ্রহণের পঞ্চম দিনে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আসামীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

মামলায় গ্রেফতার ১৪ আসামীর মধ্যে বুধবার পাঁচজনকে আদালতে হাজির করা হয়। অন্য মামলায় হাজিরা ও অসুস্থতার কারণে বাকীদের হাজির করা হয়নি।

এদিকে,তাদের আইনজীবীরাও উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করেননি আদালত। একই কারণে গত ২৮ ও ২৯ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।

ট্রাইবুনলের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে ২১ অক্টোবর আরো তিন জনের সাক্ষ্যগ্রহণ হয়।

আলোচিত এ মামলায় ১৭১ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.