Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চা ফ্যাক্টরির দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ফ্যাক্টরির দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ।

তিনি সিলেটটুডে টোয়েন্টিকোরকে জানান, থানার উপ-পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) চম্পক দাম বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।

নিহতরা হলেন, আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। নিহত দুইজনই বাগানের নিয়মিত শ্রমিক।

দেউন্দি চা-বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশীষ রায় জানান, সকাল থেকে শ্রমিকরা দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির ভেতরে উৎপাদন কাজ করছিলেন। দুপুরে হঠাৎ ফ্যাক্টরির একটি দেয়াল ধ্বসে দুই শ্রমিক চাপা পড়েন। এতে তারা গুরুত্বর আহত হন।

অন্যান্য শ্রমিকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিনতি শর্মা তাদের মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.