Sylhet Today 24 PRINT

নাশকতার আশঙ্কা : ওসমানী বিমানবন্দরেও ডগ স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ নভেম্বর, ২০১৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকেই ওসমানী বিমান বন্দরে দুটি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডগ স্কোয়াড দিয়ে তল্লাশির কাজ শুরু হয়েছে। নাশকতা হতে পারে—এমন আশঙ্কায় গত ২৬ অক্টোবর থেকে বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না, এমন বিস্ফোরক দ্রব্য সন্তাক্তকরণে ডগ স্কোয়াড ব্যবহার করা হবে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

গত রোববার থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা হয় র‍্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ডগ স্কোয়াড। শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার ও ওসমানী বিমানবন্দরে আজ থেকে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন করা হয় ।

বিজিবি ৫ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক লুৎফুল করিম জানান, বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ও মাদকদ্রব্য শনাক্তকরণে বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.