Sylhet Today 24 PRINT

বড়লেখায় এপিপি গোপাল দত্তকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি  |  ২৮ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোপাল চন্দ্র দত্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনের এক যুগ ও আইন পেশার ২৫ বছর পূর্তি উপলক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে আইনজীবী সহকারী শেডে বড়লেখা আদালতের আইনজীবী সহকারীবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এ উপলক্ষে অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী দীপক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের হাকিম (ম্যাজিস্ট্রেট) হরিদাস কুমার।

আইনজীবী সহকারী মোহাম্মদ জাফর আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এপিপি গোপাল চন্দ্র দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরী, আইনজীবী ইয়াছিন আলী, শৈলেষ চন্দ্র রায়, আফজাল হোসেন, সুব্রত কুমার দাস, সিলেট জেলা বারের সহ সাধারণ সম্পাদক খন্দকার সাইফুর রহমান রানা, আইনজীবী বিমল এল গিরি প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবী সহকারী আলীম উদ্দিন ও রুবেল আহমদ।

এসময় শিক্ষানবিশ আইনজীবী ইন্দ্রজিত দাস, জ্যেষ্ঠ আইনজীবী সহকারী আং রাজ্জাক, আব্দুর রহমান, মোস্তফা উদ্দিন বাদল, রাজিব আহমদ, জয়নাল আবেদীন, ছমির উদ্দিন, মামুনুর রশীদ, পরেশ চন্দ্র দেবনাথ, মো. সাজু, সাইফুর রহমান, সাকিব আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এপিপি গোপাল চন্দ্র দত্তের হাতে মানপত্র, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.