Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউন্দি চা বাগানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শ্রমিক দেউন্দি চা বাগানের দিনেপ বাপ্পির ছেলে আজিত বাপ্পি (৪০) ও অমিন মালের ছেলে স্বপন মাল (৩৫)।

দেউন্দি চা বাগান পঞ্চাইত কমিটির সভাপতি প্রবীর ব্যানার্জী বলেন, দেউন্দি চা বাগানের ফ্যাক্টরীতে পুরাতন একটি দেয়ালে কাজ করছিল তারা। এ সময় হঠাৎ করে দেয়ালটি তাদের উপর ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.