Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ জানুয়ারী, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. দুলাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুলাল দক্ষিণ সুরমার জালালপুর খতিরা এলাকার মৃদ আং মোছাব্বিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, মো. দুলাল আহমদ এনআইএক্ট মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ওসমানীনগর থানার তাজপুর মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.