নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারী, ২০২১
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ রাজু মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে থানার মোমিনখলাস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ইয়াবাসহ যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।