Sylhet Today 24 PRINT

কুয়াশার কারণে সিলেটে নামতে পারেনি বিমান, চট্টগ্রামে অবতরণ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২১

ঘন কুয়াশার কারণে শাহজালাল ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট।

শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে মাসকাট থেকে ১৩৮ জন যাত্রী নিয়ে আসা একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

এর ১০ মিনিট পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে ২৬২ জন যাত্রী নিয়ে আসা ফ্লাইট সিলেটে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, দুই বিমানবন্দরে কুয়াশা কেটে যাওয়ার পর ৮টা ৫০ মিনিটে সিলেটের এবং ৯টা ৫ মিনিটে ঢাকার ফ্লাইট দুইটি নিজ গন্তব্যে চলে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.