Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ ও জকিগঞ্জে ব্যালটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০২১

দেশে তৃতীয় ধাপের পৌর নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

শিনিবার সকাল থেকেই  কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে অপেক্ষাকৃত নারী ভোটারদের উপস্থিতি বেশি। এই ধাপের সিলেটের এই দুই পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এছাড়া নির্বাচনকে সুষ্ঠু করতে দুটি পৌরসভায় কাজ করছেন ২০ জন ম্যাজিস্ট্রেট।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগের ধাপের সহিংসতার কথা মাথায় রেখে এবার আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমাদের সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী (বিদ্রোহী)  রয়েছেন দু'জন।

জকিগঞ্জ পৌরসভায় আওয়ামিলীগ ও বিএনপি উভয় দলেরই সতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রয়েছেন। এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন।

এদিকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেছেন পৌরসভাগুলোতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.