নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারী, ২০২১
আজ (শনিবার) সিলেটে করোনাভাইরাসের টিকা পৌঁছার কথা ছিলো। তবে বিদ্যুৎ না থাকার কারণে আজ টিকা আসেনি। শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে আজ সারাদিন সিলেটে বিদ্যুৎ না থাকার কথা জানিয়েছিলো বিদ্যুৎ বিভাগ। এ অবস্থায় আগামীকাল রোববার সিলেটে টিকা আসবে বলে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে।
জানা যায়, প্রথম অবস্থায় শুক্রবার সিলেটে টিকা পৌঁছার কথা ছিলো। পরে আজ শনিবার টিকা পৌঁছানোর কথা জানায় স্বাস্থ্য বিভাগ। তবে শুক্রবারই সিলেটে সিভিল সার্জনের পক্ষ থেকে আজ সারাদিন সিলেটে বিদ্যুৎ না থাকার বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানালে টিকা আজ না পৌছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দন মন্ডল বলেন, বিদ্যুৎ থাকার কারণে আজ টিকা আসেনি। যে কক্ষে টিকা রাখা করা হবে সেখানে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকলে তাপাম্রাত্র নিয়ন্ত্রনে ঝামেলা হতে পারে। একারণে টিকবা আনা হয়নি। আশাকরছি আগামীকাল রোববার সিলেটে টিকা এসে পৌঁচবে।
তিনি জানান, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান প্রোগ্রাম ( ইপিআই) ভবনে টিকা রাখা হবে। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে।
তবে প্রথম ধাপে কি পরিমান টিকা আসবে তা জানানতে পারেননি তিনি। যদিও এরআগে স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছিলেন, সিলেটে প্রথম ধাপে ১৮ কার্টুন টিকা আসবে। প্রতি কার্টুনে ১২০০ ডোজ টিকা থাকবে।
প্রসঙ্গ, শুক্রবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনভর বিদ্যুৎহীন থাকবে পুরো সিলেট নগরী। নগরী ছাড়াও সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলা ও সুনামগঞ্জের বিভিন্ন জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ থাকবে না।
১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।