Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন’ নির্বাচনেও ভোটারদের ভীড়

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২১

ভোটের ঠিক আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী অলিউর রহমান। শুক্রবার সকালে এমন ঘোষণা দেওয়ার পর থেকেই তার কোনো তৎপরতা দেখা যায়নি। এরফলে অনেকটাই প্রতিদ্বন্দ্বিহীন হয়ে গেছেন আোয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র মো. ফজলুর রহমান।

এই পৌরসভায় মেয়র পদে প্রার্থী ছিলেন তারা দুজনই। অলিউর সড়ে দাঁড়ানোতে ফজলুর প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জিততে যাচ্ছেন বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। ফলে শুক্রবার রাত থেকেই তাকে অভিনন্দন জানানো শুরু হয়ে গেছে। আর এতে করে নির্বিচন হয়ে গেছে প্রতিদ্বন্দ্বিতাহীন।

তবে এমন নির্বাচনেও ভোট কেন্দ্রে ভীড় করেছেন ভোটাররা। মৌলভীবাজার পৌরসভায় নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে একে একে উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন ব্যালটের মাধ্যমে।

মূলত কাউন্সিলর প্রার্থীদের ভোট দিতেই অধিক সংখ্যক ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচন মোট ভোটার  ৪৩ হাজার ৪৪৬ জন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এবার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে  বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অলিউর রহমান  নির্বাচন থেকে সরে দাঁড়ান। এসময় ঘোষণা দেন ভোটক্রেন্দে তার কোন এজেন্ট কেন্দ্রে থাকবে না। ঘোষণা অনুযায়ী বিএনপির কোন এজেন্ট কেন্দ্রে নেই।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে,  মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে রয়েছে  ২ প্লাটুন বিজিবি এবং র‌্যাব। এছাড়া প্রতিটি সেন্টারে রয়েছে  পুলিশ ও আনসার। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.