Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ম্যুরাল অগ্নিঝরা ৭১ কে স্মরণ করিয়ে দেয় : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২১

পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করার। বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে পারলে দেশ হবে স্বপ্নের সোনার বাংলা।  বঙ্গবন্ধুর ম্যুরাল আমাদের অগ্নিঝরা ৭১ এর কথা স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধু ম্যুরাল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের রাজস্ব খাতের অর্থায়নে ও এলজিইডির বাস্তবায়নে ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  বঙ্গবন্ধুর ত্যাগের প্রতি কৃতজ্ঞতাস্বরুপ সারাদেশে বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। এই ম্যুরাল ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে।

তিনি আরও বলেন, দেশে এখন এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। চারদিকেই এখন উন্নয়নের জোয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া প্রমুখ।

এছাড়াও দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিস, দুপুর ১ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের ভূমি অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.