Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী পেল দুইশতাধিক পরিবার

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন ইয়াং স্টারের উদ্যোগে শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য শাখা ইয়াং স্টারের উপদেষ্টা হিত্রো আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আংগুর মিয়ার পরিবারের সহযোগিতায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এমদাদ হকের সার্বিক তত্বাবধানে দুই শতাধিক শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি আব্দুল মুকিত।

সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির এবং যুগ্ম সম্পাদক মিটন দেবের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মুশাহিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন, সমাজকর্মী তানভীর আলম পিয়াস।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইয়াং স্টারের রনি রাজ, ফারদিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী জহুর মিয়া, জগন্নাথপুর ইয়াংস্টারের উপদেষ্টা নুর আহমদ রুদ্র, উবায়দুল হক জাবেদ, জগন্নাথপুর ইয়াং স্টার সহ সভাপতি সাংবাদিক রেজুওয়ান কোরেশী, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, শাহজাহান সিদ্দিকী, জিয়াউর হক জিয়া, জুয়েল হোসেন, কয়েস, কাওসার খোকন, নাইম, তানভীর জাবেল, সাইদুল, বিশাল, ইউসুফ আলী প্রমুখ।

সভা শেষে এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে একটি করে কম্বল, দশ কেজি চাল, দুই লিটার তেল, দুই কেজি ডাল করে বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.