Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গণপাঠাগারের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ৩০ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মৌলানা আব্দুস সুবহান ইসলামী গণপাঠাগারের উদ্বোধন হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওলানা আব্দুস সোবহান ইসলামী গণপাঠাগারের উদ্বোধন করেন ইসলামিক ফাউণ্ডেশন মৌলভীবাজারের উপ পরিচালক মো. সিরাজুল ইসলাম।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাইয়ুম উদ্দিন।

শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও হাফেজ ইয়াহিয়া আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল মজিদ চৌধুরী, আব্দুস সামাদ, আব্দুল মতিন, আব্দুল ওয়াহিদ, আমজদ আলী, খুরশেদ আলী, কৃষ্ণকুমার সিংহ, মৌলানা কামরুজ্জামান, হাফেজ করিম উদ্দিন, মুফতি খোবাইব জাহাঙ্গীর প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.