Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

কুলাউড়া প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলকুমা খাসিয়া পুঞ্জিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

পুঞ্জির সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বেলকুমা কাথলিক যুব সংঘের উদ্যোগে এবং বাংলাদেশ খাসি মেডিকেল স্টুডেন্টের সদস্যদের সহযোগীতায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ক্যাম্পেইন হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথলিক যুব সংঘের সভাপতি তানিয়েল পাপাং।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুমা পুঞ্জির মান্রী (গ্রাম প্রধান) কলবেট পতমী।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মারকুস পাপাং, সাধারণ সম্পাদক ডানিয়েল পডুওয়েং, কোষাধ্যক্ষ সানডে পডুওয়েং, সদস্য ফ্রেসিয়াশ লামিন, লুসিয়া পাপাং প্রমুখ।

বাংলাদেশ খাসি মেডিকেল স্টুডেন্টের সদস্য রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ডরিন ম্যাকডালিন পামথেট, সানডে এলিজাবেথ পডুওয়েং, চীনের উহান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আগষ্টিন খংলাসহ তাদের সার্বিক তত্বাবধান ও সহযোগীয় রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমটি সম্পন্ন হয়।

এসময় বেলকুমা খাসিয়া পুঞ্জির ১৩৩ জন নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.