Sylhet Today 24 PRINT

সিলেটে বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৫

সিলেটে বিআরটিএ অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ২টার দিকে সিলেট বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়।

এ সময় বিআরটিএ’র লাইসেন্স শাখা থেকে দালাল সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে আটকদের মধ্য থেকে চারজনের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এসময় বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.