Sylhet Today 24 PRINT

সিলেটে বিয়ের আশ্বাসে ‘ধর্ষণ’, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০২১

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে শহরতলীর মোল্লাবাড়ি গ্রামের মকছুদুল ইসলাম তাহদিল (২৪) নামের এক যুবকের উপর। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিলেটের মহানগর পুলিশের জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-৩১) দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।

জানা যায়, জালালাবাদ থানাধীন বাছিরপুর মোল্লাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের ছেলে মকছুদুল ইসলাম তাহদিল ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে কিশোরীটি মকছুদুল ইসলাম তাহদিলকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে কিশোরীকে মুখ না খুলার জন্য নানা ভয়ভীতি দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তাহদিল জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের ওই তরুণীর বাড়িতে যায়। এসময় তাহদিল  ওই তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। শনিবার রাতে ধর্ষিত তরুণীকে জালালাবাদ থানা পুলিশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলায়  একজনকেই আসামী করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.