Sylhet Today 24 PRINT

সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০২১

সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে মহানগর থানা পুলিশ। এ সময় পুলিশ নগদ ৭ হাজার ৫ টাকা জব্দ করে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে জালালাবাদ থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে এসআই আসাদুজ্জামান বাদী হয়ে জুয়া আইনে মামলা নং-৩৬ দায়ের করেন।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেটের মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা আটকের সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন।

আটককৃতরা হচ্ছে-জালালাবাদ থানাধীন শাহপুর গ্রামের মৃত ইলিয়াস আরীর ছেলে তুরু মিয়া (৫০), ইসকন্দর আলীর ছেলে রাজা মিয়া (৩৩), মৃত মোসলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৪৪), ওয়াসিদ উল্লাহ ছেলে আব্দুল কাদির (৩৮) ও মৃত বাবুল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশ ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তার বিছানা করে জুয়াড়িরা জুয়া খেলছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে। এ ঘটনায় জুয়া আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.