Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ২জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার ভোররাতে রস্তুমপুর টোল প্লাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে মো. আলা উদ্দিন (৩০) ও একই থানার দেবনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জুয়েল (২২)।

রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানসহ সিপিসি-১ কোম্পানীর একটি দল অভিযানে অংশ নেয়।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে নবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.