Sylhet Today 24 PRINT

বড়লেখায় সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী তাজ উদ্দিনের মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার দুই বারের নির্বাচিত ৪নং ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী তাজ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগসহ সর্বমহল থেকে পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে অংশ গ্রহণ করার জন্য আমি স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদী।

আসন্ন পৌরসভা নির্বাচনে আমি পৌরবাসীর মূল্যবান ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হলে বড়লেখাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করবো ইনশাহ আল্লাহ। তাই দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা আমার প্রয়োজন।

সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী তাজ উদ্দিন ০৩ নভেম্বর মঙ্গলবার রাতে নিজ বাড়িতে পৌর এলাকার মুরব্বী ও যুবকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

   
 তিনি বলেন, কাউন্সিলর নির্বাচত হওয়ার পর আমি অদ্যাবধি সাধারণ মানুষের পক্ষে কাজ করে আসছি। পৌর এলাকাবাসী সহ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, থাকব। মতবিনিময় সভা শেষে পৌরসভার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.