Sylhet Today 24 PRINT

ছাতকে চিকিৎসককে লাঞ্ছিতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

ছাতকের চরেরবন্দ এলাকার এক নারী রোগীর ভর্তি নিয়ে হাসপাতালের চিকিৎসক কবির আহমদকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে। সোমবার (০১ফেব্রুয়ারি) ভোরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে লাঞ্ছিত করার হয় বলে জানা গেছে।

এ ঘটনা সোহাগ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহাগ ছাতক কাস্টম রোড এলাকার মাসুক মিয়ার পুত্র।

এ ব্যাপারে ডা. কবির আহমদ বাদী হয়ে ছাতক থানায় (মামলা নং ২) মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সোহাগকে সোমবার বিকেলে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি সোহাগ আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.