Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ থেকে চট্টগ্রামে পাঠানো হচ্ছিলো ১৫ লাখ পিছ যৌন উত্তেজক ট্যাবলেট

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম পাঠানো হচ্ছিল যৌন উত্তেজন ট্যাবলেটের চালান। বিষয়টি গোপন সূত্রে জেনে যায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানে ১৯টি কার্টুন থেকে ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে ডিবি। যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকার এজেআর ট্রান্সপোর্ট সার্ভিসের কার্যালয় থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আল-আমিন জানান, হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের মাইসা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের প্যাডে এসব অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট চট্টগ্রাম পাঠানো হচ্ছিল। এ ঘটনায় জড়িত মূলহোতাকে গ্রেপ্তারের পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.