Sylhet Today 24 PRINT

বিদ্যুতের ভোগান্তি থেকে নিস্তার মিলছে না নগরবাসীর

সিলেটে আরও ৬ দিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক  |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে বিদ্যুতের ভোগান্তি যেনো লেগেই আছে। শীত মৌসুমে লোডেশেডিং না থাকলেও বিদ্যুৎ সরবারাহ ব্যবস্থার ক্রটিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজের জন্য প্রায়ই বিদ্যুহহীন থাকতে হয় নগরবাসীকে। গত শনিবারই পুরো দিনভর বিদ্যুৎহীন ছিলো সিলেট। এবার আরও ছয়দিন নগরের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ে সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য  আগামী ২, ৩, ৪, ৫, ৬  ও ১১ ফেব্রুয়ারি নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গল-বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ৩ ঘণ্টা সিলেট নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ৫ ঘণ্টা নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

৬ ফেব্রুয়ারি (শনিবার) কুমারপাড়া ব্লক-বি এবং আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা নগরীর এভারগ্রীন ঝেরঝেরীপাড়া আবাসিক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে। বিদ্যুৎ গ্রাহকদেরএই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.