Sylhet Today 24 PRINT

ছাতকে পাওনাদারের ‘অত্যাচারে’ আত্মহত্যা

থানায় অভিযোগ দায়ের

ছাতক প্রতিনিধি: |  ০২ ফেব্রুয়ারী, ২০২১

ছাতকে পাওনাদারের অত্যাচারে শামছুল হক নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারী উপজেলার কালারুকা ইউনিয়নের আকুপুর গ্রামে। শামছুল হক আকুপুর গ্রামের মৃত সোনাহর আলীর পুত্র।

এ ঘটনায় মৃত ব্যক্তির ছোটভাই নূরুল হক ২৯ জানুয়ারী একই গ্রামের আব্দুর রহিম, আব্দুল হাদিস, পাবেল মিয়া ও আশিক মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, আত্মহত্যাকারী শামছুল হকের কাছে ২ লাখ টাকা পাওনার বদৌলতে অভিযুক্তরা তাদের বসতভিটা দখল নেয়ার চেষ্টা করে। কিন্তু এ বসতভিটার যৌথ মালিক শামছুল হকসহ তিনভাই হওয়ায় তারা এতে বাঁধা হয়ে দাড়ান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে শামছুল হকসহ তার তিনভাই পাওনা টাকা ফেরত দিতে চাইলে অভিযুক্তরা টাকা না নিয়ে তাদের বসতভিটা দাবী করে অনত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ঘটনার প্রায় ৩ সপ্তাহ আগে প্রতিপক্ষরা বাড়ি থেকে লক্ষাধিক টাকা মুল্যের ছোট-বড় গাছ, বাঁশ কেটে নেয় এবং জোরপূর্বক শামছুল হক তার স্ত্রীকে ভয়-ভীতি প্রদর্শন করে বাড়ির দলিল ও তাদের ভোটার আইডি কার্ড নিয়ে যায় প্রতিপক্ষরা।

২৬ জানুয়ারী রাতে অভিযুক্তরা লোকজন শামছুল হক ও তার পরিবারের লোকজনদের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে তাদের ঘরে তালা ঝুলিয়ে দেয়। ২৭ জানুয়ারী দুপুরে ঘরের তীরের সাথে গলায় মাপলার দিয়ে আত্মহত্যা করে শামছুল হক। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শামছুল হকের পরিবারের দাবী পাওনা টাকার অযুহাতে তাদের বসত ভিটা দখলে নিতে প্রতিপক্ষের লোকজনের অত্যাচার-নির্যাতন চালায়। এসব নির্যাতন সহ্য করতে না পেরে শামছুল হক আত্মহত্যার পথ বেচে নেয়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই আরেফিন অভিযোগ প্রাপ্তীর কথা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.