Sylhet Today 24 PRINT

ইমজার নেতৃত্বে বাপ্পা-আনিস

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ফেব্রুয়ারী, ২০২১

উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট’র ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে সভাপতি পদে দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী ও এনটিভির ক্যামেরা পার্সন আনিস রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ- সভাপতি মঈন উদ্দিন মনজু (চ্যানেল এস ইউকে), শফিকুর রহমান (বাংলাদেশ বেতার)  সহ-সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস শ্যামল (এসএটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল রাসেল (যমুনা টিভি) ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ) তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাধব কর্মকার ( ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ (চ্যানেল আই) কার্যনির্বাহী সদস্য- কামকামুর রাজ্জাক রুনু (আরটিভি) মঈনুল হক বুলবুল (এনটিভি) ও লিটন চৌধুরী  (চ্যানেল এস ইউকে)।

কাউন্সিলের পূর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ইমজা’র বিদায়ী সাধারণ সম্পাদক সজল ছত্রী ও আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ গোপাল বর্ধন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.