জৈন্তাপুর প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০২১
জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক’র সাথে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও নুসরাত আজমেরী হক।
সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সহ-সভাপতি ফয়েজ আহমদ, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, বাহারুল আলম বাহার, আমিনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন, সমাবায় অফিসার জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ জাফরিন রুজি, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিায়ন বেলাল, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের সভাপতি আব্দুল হক, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজি খুলিল উল্লাহ প্রমুখ।