Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চার শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২১

জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যাগে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকলে সৈয়দপুর বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক।

উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জন শক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ সেফুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য দেন ৭ নম্বর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হাসান, ৭ নম্বর সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ সালেহ আহমদ ছোট, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, যুক্তরাজ্য সাউথ শীল্ডস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মকসুদ মিয়া কোরেশী, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া, মহানগর ছাত্রলীগ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো. সফিক মিয়া, সৈয়দপুর সাধারণ পাঠাগার উপ পরিচালক অর্থ সৈয়দ মিজান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.