Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু কমপ্লেক্স হলে হাসান মার্কেটের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না : মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মার্কেটের অফিসে অনুষ্ঠিত হয়।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় মতবিনিময়কালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে ১৫ একর জায়গা জুড়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের উদ্যোগে নিয়েছে সিসিক। এখন শুধু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে হাসান মার্কেটের জায়গাও রয়েছে। কমপ্লেক্সের কাজ বাস্তবায়নের আগে হাসান মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। মেয়র বলেন, হাসান মার্কেটের ব্যবসায়ীদের সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। এটা আজীবন থাকবে। মার্কেটের ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি আমি সব সময় লক্ষ্য রাখবো।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বাব অব কর্মাসের পরিচালক আব্দুর রহমান, প্রবীন ব্যবসায়ী হাজী মো.হাম্মদ আলী, সৈয়দ আলতাফ হোসেন, লোকমান হোসেন, মো.হাম্মদ আলী আকিক, মো. শাহ আলম, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও মো. আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মো. সাহেদ বকস, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মো.রাদ হোসেন রাজিব, সদস্য মো. এমদাদ আহমদ মুর্শেদ, শরীফ হোসেন, দুলাল মৃধা, নুরুল ইসলাম, আলী হায়দার, রিন্টু চক্রবর্তী, ব্যবসায়ী মিজানুর রহমান ফখরু, নাছির খান, মুজিবুর রহমান, শামসুল আলম সিদ্দিকী, কাজী ফাহিম উদ্দিন, মো. সাহাব উদ্দিন, হাফিজ মাহমুদুর রহমান, ইয়মুনুল হুদা চৌধুরী, ময়না মিয়া, আব্দুল খালিক খান, মিনহাজুল খান মিনু প্রমুখ। এছাড়াও মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিসিক। এতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ খুশী।

বক্তারা বলেন, সিসিকের সাথে হাসান মার্কেটের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই অনুযায়ী ব্যবসায়ীদেরকে দোকান বরাদ্দের ব্যবস্থা রেখে কমপ্লেক্স নির্মাণ করা হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না। বিষয়টি বিবেচনায় রেখে সিলেট সিটি কর্পোরেশনকে কাজ করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.